গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
লা লিগায় দ্রুততম ৫০ গোলের তালিকায় দ্বিতীয় এমবাপ্পে
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ১৩০)

লা লিগায় দ্রুততম ৫০ গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার স্প্যানিশ লিগে নিজের ৫০তম গোল করে এই কীর্তি গড়েন তিনি, যা এই শতাব্দীতে অন্যতম দ্রুততম সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এই তালিকায় এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন কেবল সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের ৫০ গোল পূরণ করতে লেগেছে মাত্র ৫৩ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

এর আগে রোনাল্ডো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মাত্র ৫১ ম্যাচেই লা লিগায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। পরে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে ৩১১ গোল করে তিনি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েন, যা এখনো অক্ষত রয়েছে।

এমবাপ্পের এই অর্জন রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও রোনাল্ডোর বিশাল গোলরেকর্ড ছোঁয়া এমবাপ্পের জন্য এখনো অনেক দূরের স্বপ্ন।

লেভান্তের বিপক্ষে ম্যাচের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের প্রশংসা করে বলেন, তার প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। সে আমাদের নেতা। হাঁটুর ব্যথা নিয়েও সে মাঠে নেমেছে এবং দলকে সাহায্য করতে চেয়েছে। এমবাপ্পে সত্যিই অসাধারণ একজন ফুটবলার।

২০০০-০১ মৌসুমের পর লা লিগায় দ্রুততম ৫০ গোল করা খেলোয়াড়দের তালিকা:

ক্রিস্টিয়ানো রোনাল্ডো – ৫১ ম্যাচ – রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পে – ৫৩ ম্যাচ – রিয়াল মাদ্রিদ
লুইস সুয়ারেজ – ৫৯ ম্যাচ – বার্সেলোনা
রাদামেল ফ্যালকাও – ৬৪ ম্যাচ – অ্যাথলেটিকো মাদ্রিদ
রবার্ট লিওয়ানডোস্কি – ৭৮ ম্যাচ – বার্সেলোনা
নেইমার – ৮৪ ম্যাচ – বার্সেলোনা
গ্যারেথ বেল – ৮৭ ম্যাচ – রিয়াল মাদ্রিদ
রুড ফন নিস্তেলরয় – ৮৯ ম্যাচ – রিয়াল মাদ্রিদ
দিয়েগো মিলিতো – ৯৩ ম্যাচ – জারাগোজা
গঞ্জালো হিগুয়েইন – ৯৮ ম্যাচ – রিয়াল মাদ্রিদ









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com