গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
কেন সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১২৬)

বিএনপি সংসদীয় রাজনীতির পুরনো ও নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সংবিধান, কার্যপ্রণালী বিধি, সংসদের প্রথা ও রীতিনীতি নিয়ে সংসদ সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা সম্পর্কেও তাঁদের ধারণা দেওয়া হয়েছে।তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং মানুষ যে ধরনের সংসদ দেখতে চেয়েছিল, তার প্রতিফলন ঘটবে। অতীতে সংসদ নিয়ে জনগণের মনে যেসব নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নবীনদের মনে কোনো নেতিবাচক প্রভাব নেই, তাই তাঁরা খুব দ্রুত সংসদীয় শিষ্টাচার ও ভালো সংস্কৃতিগুলো শিখতে পারছেন। একটি শিশু যেমন জন্মের পর সতেজ পরিবেশ পায়, তেমনি আমরাও নবীন সংসদ সদস্যদের সুশিক্ষার মাধ্যমে প্রস্তুত করছি।আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। একে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সংসদীয় বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব এবং মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশলগুলো এই কর্মশালায় শেখানো হচ্ছে।

কর্মশালার শেষ দিনে সকালের সেশনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com