গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে -নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৯৮)

রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ' আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। সারাদেশের মানুষ তাকিয়ে আছে সংসদের দিকে। আমরা আশা করছি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি না হয় আপনাদের সবাইকে যারা যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এগুলো আমাদের দলের দাবি না। নতুন বাংলাদেশের দাবি। এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।'

আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই। আমরা আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সব কমিটমেন্ট রক্ষা করা হবে।'

গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, রংপুর বিভাগের সাথে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব ও রংপুর চার আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগরীর সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com