গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১২:১৩ পিএম  (ভিজিট : ১৪৩)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলার আবেদনকারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর।

বাদীর দাবি, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ার ফলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানে কালিমা লেপন করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং শিষ্টাচারবহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস অল্প ভোটের ব্যবধানে জয়ী হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই এবার আদালতে এই মানহানির অভিযোগ আনা হলো।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com