শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বাবুল দাস

সারা বাংলা

শরণখোলায় বুধবার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের চাকুরী থেকে অবসরজনীত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে

2026-08-13T11:12:04+00:00
2026-08-13T11:12:04+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
বাবুল দাস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৭৬)
শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

শরণখোলায় বুধবার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের চাকুরী থেকে অবসরজনীত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে  অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরণখোলা উপজেলা শাখার সভাপতি জনাব মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত। 

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফজলুল হক তালুকদার, ডা. শফিকুল ইসলাম বাবুল,  আঞ্জুমান আরা আলো, অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন মিলন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের শিক্ষা প্রসারে অসামান্য অবদান, প্রশাসনিক দক্ষতা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরে বিদায়ী অধ্যক্ষকে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com