নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

মহিনুল ইসলাম সুজন

সারা বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

2026-08-15T10:29:59+00:00
2026-08-15T10:29:59+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে দুই জনের মৃত্যু
নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু
মহিনুল ইসলাম সুজন
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ১৪)
নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বিপুল রায় সাপের খেলা দেখাতেন। গত ৭ আগস্ট রাতে তিনি স্থানীয় এক বাড়িতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে দর্শকদের খেলা দেখানোর সময়ে সাপটি তার হাতে কামড় দেয়।

পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন গত অবস্থায় বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার বাড়িতে মা-বাবার সঙ্গে ঘরে ঘুমিয়েছিল লুনা। মধ্যরাতে একটি সাপ ঘরে প্রবেশ করে তার ডান হাতে কামড় দেয়।স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর গফুর বলেন, সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com