কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার

সারা বাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে

2026-08-13T11:24:15+00:00
2026-08-13T11:24:15+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার
মোঃ আব্দুর রাজ্জাক সরকার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৮০)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম ওই এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করার অভিযোগও রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতারের চেষ্টা করেছিল। তবে বিভিন্ন কৌশলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যেতে সক্ষম হন। এবার চতুর্থবারের চেষ্টায় মাদকসহ তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটক মাদক কারবারির সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তারা যতই চতুর হোক না কেন, পুলিশের হাতে ধরা পড়তেই হবে।”

শহিদুলের গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com