প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২২ এএম (ভিজিট : ৩৩)

গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় আলী ফাইয়াজকে সংবর্ধনা দিল স্মৃতি ফাউন্ডেশন
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করায় কুমিল্লার চান্দিনা উপজেলার ভাগুরাপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থী আলী ফাইয়াজ-কে সংবর্ধনা প্রদান করেছে অধ্যাপক ইছমত আলী স্মৃতি ফাউন্ডেশন।
গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি আহমেদ খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল বারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কর আইনজীবী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান। এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহিদ উল্লাহ কন্ট্রাক্টর, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাহা উদ্দিন বাহার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মেহেদি মাসুদ ভূঁইয়া, জাকিয়া সুলতানা, মো. নুরুল ইসলাম তুহিন এবং সংবর্ধনাপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী আলী ফাইয়াজ।
বক্তারা আলী ফাইয়াজের এ সাফল্যের ভূয়সী প্রশংসা করে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তাঁকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, সমাজ ও পরিবারের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলী ফাইয়াজের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।