গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:৪৯ এএম   (ভিজিট : ৫২৩)
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটির সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার দিনগত রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের একটি সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ মে) সকালে তিনি এই বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, এই মেগা অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন জাতীয়তার ১,৫৯৭ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে কাগজপত্রহীন ৫৯৭ জনকে আটক করা হয়। যাদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটকদের মধ্যে ৪৭২ জন পুরুষ এবং ১২৫ জন নারী রয়েছেন।

আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহারের অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অবৈধ অভিবাসীদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com