গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) জনাব মো: সোহেল পারভেজ-এর নেতৃত্বে থিনাধু আইল্যান্ড পরিদর্শন
মাহফুজুর রহমান, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৬৩)

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১১-১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কাউন্সেলর (শ্রম) জনাব মো: সোহেল পারভেজ-এর নেতৃত্বে থিনাধু আইল্যান্ড পরিদর্শন করে। রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কি:মি: দূরে গাফ ঢাল এটল -এর অধীনে আইল্যান্ডটি অবস্থিত।  তৃতীয় সচিব জনাব মো: জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী জনাব এবাদ উল্লাহ এই সফরে উপস্থিত ছিলেন। স্বল্প, সহজলভ্য ও দ্রুততম সময়ে সার্বিক কনস্যুলার সেবা প্রদানের ধারাবাহিকতায় হাইকমিশন হতে ইতোমধ্যে আড্ডু সিটি, লামু-গ্যান আইলান্ড, মাফুসী আইল্যান্ড, থুড্ডু আইল্যান্ড এবং গুলহি দ্বীপে বসাবাসরত প্রবাসী বাংলাদেশীর জন্যে সেবামূলক কাজ করেছে। 

থিনাধু দ্বীপে অবস্থানরত প্রায় ২০০০ প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার ও কল্যাণ সেবা প্রদানের নিমিত্তে স্থানীয় একটি স্কুলে দুই দিন ব্যাপী (১২ ও ১৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভ্রাম্যমান কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প আয়োজন করা হয়। এই সেবা ক্যাম্পে থিনাধু আইল্যান্ড ও নিকটবর্তী আইল্যান্ড থেকে আগত প্রবাসী বাংলাদেশীদের ই-পাসপোট, এমআরপি আবেদন পত্র মোবাইল ডিভাইস-এর মাধ্যমে এনরোল করা হয়। এ ছাড়াও তাদের ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ডও তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। 

উক্ত ক্যাম্পে আগত প্রবাসী বাংলাদেশীদের সাথে বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ, ই-পাসপোট, স্থানীয় আইন-কানুন, স্বাস্থ-সুরক্ষা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা ও তথ্য প্রদান করা হয়।  এছাড়া  কোন অবৈধ ব্যবসা ও মাদক সেবীদের সাথে জড়িত না হওয়ার জন্য উপস্থিত সবাইকে পরামর্শ দেয়া হয়। 

এছাড়া দলটি থিনাধু সিটি কাউন্সিল এর প্রতিনিধিদলের সাথে সৌজন্য বৈঠক করেন। এসময় উক্ত আইল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের যেকোন সমস্যায় কাউন্সিল কে সহায়তা করার অনুরোধ জানানো হয়। এছাড়াও আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণে সিটি কাউন্সিলকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। সিটি কাউন্সিলের পক্ষ হতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com