প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম (ভিজিট : ২২০)
বাংলাদেশের ওপেন ও সিনিয়র ব্রিজ দল ১৯–৩১ আগস্ট ২০২৫ তারিখে ডেনমার্কের হারনিং শহরে অনুষ্ঠিত ৪৭তম বিশ্ব ব্রিজ দল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে। তারা আগামী ১৭ আগস্ট ঢাকা ত্যাগ করবে।এই প্রতিযোগিতায় বিশ্বের ২৪টি সেরা ব্রিজ খেলোয়াড় দেশ অংশ নিচ্ছে।
বাংলাদেশ এ বছরের শুরুতে ২৩তম বিএফএএমই জোনাল চ্যাম্পিয়নশিপে জর্ডান ও পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে।
বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নঈমুল হাসান বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন দেশের জন্য গর্বের। আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্রিজ খেলার দক্ষতা প্রদর্শনে দৃঢ়প্রতিজ্ঞ।”
দলের সদস্যরা:
ওপেন দল: সাজিদ ইস্পাহানি, মোঃ মশিউর রহমান, মোঃ জাহিদ হোসেন, শাহ জিয়া উল হক, মোঃ আলাউদ্দিন, এ এইচ এম কামরুজ্জামান, মোহাম্মদ মোনিরুল ইসলাম, রাশেদুল আহসান।
সিনিয়র দল: এ টি এম মোয়াজ্জেম হোসেন, দেওয়ান মোহাম্মদ হানযালা, খন্দকার মুজাহারুল হক, মোহাম্মদ আজিজুল হক, মোঃ জহিরুল হক, সাঈদ আহমেদ।