গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৩১ এএম   (ভিজিট : ২৬৭)
ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা ও পর্যাপ্ত অর্থ না থাকায় ফের মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। সবাইকে ফেরত পাঠানো হলো দেশে। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


এ বিষয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দর কেএলআই এর টার্মিনাল-১ এ রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এসময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

একেপিএস এর এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।

ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা ও পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

তারা বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা (পর্যটন ভিসায় এসে) খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করতেন। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল।

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে।

জানা গেছে, এর আগে গত ১২ ও ১৩ আগস্ট প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com