প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম (ভিজিট : ১৯৬)

নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এনসিপি নেতাদের ওপর হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে।
নিউ ইয়র্কে নেতাদের ওপর আ.লীগের হামলায় এনসিপির উদ্বেগনিউ ইয়র্কে নেতাদের ওপর আ.লীগের হামলায় এনসিপির উদ্বেগ নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ।
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনিহাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি তিনি আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।
সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে নাসন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না বিএনপির অপর এক নেতা মো. জাকির হোসেন বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে। এসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাস করছে। আজকে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণিত হলো এদের চরিত্র বদলায়নি। আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।