গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৯৫)

দান-সদকা, যাকাত প্রদান ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো। বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে যেকোন পরিমান অর্থ মসজিদ, মাদ্রাসা,এতিমখানাসহ বিভিন্ন দাতব্য সংস্থার ডিজিটাল দানবক্সে দান করা যাবে। রোববার, ৮ মার্চ ২০২৬ তারিখে এই সেবার উদ্বোধন করেন এনআরবিসি আল ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 


এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান, শরীয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, আল আমিন ইসলামিক উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানাসহ উর্ধ্বতান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, সম্প‚র্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা হয়। প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কিউআর কোড সরবারহ করা হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করে যেকোন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো যাবে। কিউআর কোডের মাধ্যমে পাঠানো টাকা সরাসরি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে। এতে যাকাত, দান-সদকা করা অনেক সহজ ও নিরাপদ হবে। 

অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ডিজিটাল দান বক্সের মাধ্যমে জনসাধারন সহজ, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে দান-সদকা প্রদান করতে পারবেন। এ উদ্যোগ নগদবিহীন লেনদেন সম্প্রসারণে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com