গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
এমটিবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৮৩)

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান - এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী-এর প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

সৈয়দ মঞ্জুর এলাহী একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রনায়ক। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন এবং পরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দেশের কর্পোরেট অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করেন।

অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষা ও মানবাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর মাধ্যমে।

তিনি জীবদ্দশায় সততা, পেশাদারিত্ব ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য বহু স্বীকৃতি লাভ করেছেন, যার মধ্যে উলে­খযোগ্য হলো ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড”।
প্রথম মৃত্যুবার্ষিকী এই দিনে এমটিবি পরিবার তাঁর অসাধারণ নেতৃত্ব, অবদান ও চির অম্লান উত্তরাধিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com