গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৯৬)

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর বিভিন্ন স্তরের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই তার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা বহন করে। এই পবিত্র মাসে ব্যাংকের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এ উদ্যোগ ব্যাংক পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান ভূইয়া, মোহাম্মদ হোসাইন এবং ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

রমজানের তাৎপর্য এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে এমন উদ্যোগ গ্রহণ করে আসছে, যা তার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com