ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

মোঃ আব্দুর রাজ্জাক সরকার

সারা বাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

2026-08-11T17:15:19+00:00
2026-08-11T17:15:19+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ
মোঃ আব্দুর রাজ্জাক সরকার
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৯৫)
ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার বাসিন্দা।

সোমবার (১০ আগস্ট) দিনগত মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। আটক যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com