গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের শোকসভা ও দোয়া
মো. শাহ পরান, সোনাইমুড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ২৩৭)

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা  প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী উপজেলা  প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেন। গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ছিল অনন্য ও ঐতিহাসিক।

বক্তারা আরও বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে তিনি দক্ষতা ও দৃঢ় নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত করেছেন। তাঁর আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বগুণ তাঁকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশের চলমান ক্রান্তিকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক প্রভাবশালী নেত্রীকে হারালো
এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা সাংবাদিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক সভায় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শাহ পরান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সবুজ, প্রচার সম্পাদক ইয়াছিন আবির, সাংবাদিক মাহাবুবুল হাসান, আলাউদ্দিন লিটন, মোঃ মনির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মাহাবুবুল হাসান।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com