প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ১১:০৯ এএম (ভিজিট : ১১৫)

টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোররাতে ভারতের কলকাতা শহরের Apex Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।