প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ৯:৫৪ এএম (ভিজিট : ১২৯)

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।