গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
রামগতিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৮০)

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগে বিএনপির ২৬ নেতা–কর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান–এর নির্দেশনায় এসব মামলা করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার এক ভিডিও ও অডিও বার্তায় এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, “রামগতিতে কিছু ঘটনা ঘটেছে, আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি–কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া রয়েছে। অপরাধীদের ছাড় নয়। দোষীদের বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।” তিনি আইনজীবীদের প্রতিও আহ্বান জানান, অভিযুক্তদের যেন কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়া হয়।
এমপির নির্দেশনার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে রামগতি থানায় মামলাগুলো করেন।


মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, ইউপি সদস্য সুমন উদ্দিন, চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন এবং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম। এছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আরও কয়েকজন নেতা–কর্মী আসামি হয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা–কর্মী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটায় চাঁদা দাবি করেন।

অভিযোগে বলা হয়, চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিককে হত্যার হুমকি দেওয়া হয়। একই সময় রামদয়াল বাজারে এক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
রামগতি থানা–র ওসি লিটন দেওয়ান বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে এ বি এম আশরাফ উদ্দিন নিজান দল–মত নির্বিশেষে জনপ্রিয় হিসেবে পরিচিত। নির্বাচনি ইশতেহারে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার করেছিলেন। নির্বাচনের পর নিজ দলের অভিযুক্ত নেতা–কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াকে সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com