প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ পিএম (ভিজিট : ৯৪)

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বান্দরবান-৩০০নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র জনাব সাচিং প্রু জেরী মহোদয়ের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর মহোদয় নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বান্দরবান জেলার শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এসময় সংসদ সদস্য মহোদয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা: অংসুইপ্রু, ডা: অং চালু, জনাব এম. আবদুর রহিম; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম; বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান; ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব সোহরাব হোসেন; ফিন্যান্স ডিরেক্টর চিং চি প্রু সুকি; ছাত্রকল্যাণ ও জনসংযোগ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া; এবং বিবিএ বিভাগের প্রভাষক জনাব লিজা মারমা।