গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : ১০৭)

২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়-এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি.এ.এম ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য জনাব এম আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো: খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম এবং প্রক্টর জনাব মুহাম্মদ ওয়াহিদুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর মহোদয় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো একদিনের ঘটনায় সীমাবদ্ধ ছিল না; এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট। তিনি ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে শিক্ষার্থীদের ইতিহাস চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বান্দরবানের মতো বহুভাষাভাষী ও বহু-গোষ্ঠীর সহাবস্থানের অঞ্চলে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য আরও গভীর। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।  আলোচনা সভা শেষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com