গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত -ছারছীনার পীর ছাহেব
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ২১১)

আল্লাহর খাঁটি বান্দা হতে হলে দুনিয়ার মোহ মায়া থেকে নিজেকে পরহেজ করতে হবে। একজন ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার পিছনে ছুটে না বরং দুনিয়াকে আখিরাতে কল্যাণ অর্জনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করতঃ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যায়। ক্ষণস্থায়ী এই ইহজগত মুমিন বান্দার জন্য মুসাফিরখানার মত, যেখানে অবস্থানের জন্য  স্থায়ী চিন্তার সুযোগ নেই। বরঞ্চ আখিরাতের জিন্দেগীই হল আসল জিন্দেগী, যে জিন্দেগীর সফলতাই প্রকৃত সফলতা।

সম্পদশালী হওয়া মানেই দুনিয়াদারী নয়, বরং সম্পদের মায়ায় নিজেকে জড়িয়ে রাখাটা হচ্ছে দুনিয়াদারী। কাজেই আল্লাহ যদি কাউকে রিজিক প্রদান করে সম্পদশালী করেন তার সম্পর্কে বিনা যাচাইয়ে দুনিয়াদারীর অভিযোগ আনয়ন করাও সমচীন নয়।
রাসূলে পাক (সাঃ) চলাফেরায় মধ্যমপন্থা অবলম্বনের তাকীদ দিয়েছেন। এজন্য আমাদের মধ্যমপন্থা অবলম্বন করতে অভ্যস্ত হতে হবে। আমাদের দুনিয়ার পথচলা হতে হবে সাদামাটা। চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত। সুতরাং দুনিয়ার চাকচিক্যময় জীবনকে বর্জন করতে হবে।

২ জানুয়ারি শুক্রবার পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com