গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
জলঢাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৫২)

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবীর লেলিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।

এ সময় বক্তব্য রাখেন বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দল সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ ইসলাম, যুবদল নেতা রিপন, আবু তোরাব ঈমন, ওমর ফারুক ছোট বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আহ্বায়ক বিভূত ভূষণ, জিয়া পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী, জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com