গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
হোমনায় পৃথক দুই হত্যা মামলার মূল আসামি দুইজন গ্রেপ্তার
তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৩৩)

কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত পৃথক দুটি হত্যা মামলার মূল আসামি দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হোমনা থানার মামলা নং–৭, তারিখ ১৬ মার্চ ২০২৫ ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় দায়েরকৃত ঘাড়মোড়া বিল্লাল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জাকির হোসেন ওরফে ছোট (২২), পিতা—মোঃ শেখ সাব, সাং—বড় ঘাড়মোড়া, ওয়ার্ড নং–৮, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে অদ্য ০২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৫টা ২০ মিনিটে হোমনা থানাধীন বড় ঘাড়মোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস কুমার সরকার।

এদিকে, হোমনা থানার মামলা নং–৬, তারিখ ১২ ডিসেম্বর ২০২৫ ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় দায়েরকৃত বিজয়নগর গ্রামের হৃদয় হত্যা মামলার মূল আসামি মোঃ রাসেল (৩২), পিতা—জলিল আমিন, সাং—মধ্যকান্দি, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে অদ্য একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে হোমনার মধ্যকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, মামলা রেকর্ড হওয়ার পর চার থেকে পাঁচটি অভিযানিক টিম একযোগে কাজ শুরু করে। এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ দুটি মামলার মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, বিজয়নগর গ্রামের গলাকেটে হৃদয় হত্যাকাণ্ডের ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মামলার মূল আসামিকে গ্রেপ্তার করায় হোমনা থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনায় হোমনা থানা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এ ধরনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com