প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ১৪৪)

পাবনার সাঁথিয়ার আলেয়া বেগম ( ৭৫)। স্বামী নেই, একটা মেয়ে একটা ছেলে । ছেলের বয়স ১৩ বছর মেয়ে বিবাহিত। বৃদ্ধ আলেয়া খাতুন ইট ভাটায় ২০০ টাকা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্বামীর ভিটায় ছোট্ট একটা খুপরি ঘরে জীবনযাপন করে আসছিলেন। বিভিন্ন কাজকর্ম করে পেট চালালেও বৃদ্ধ বয়সে এসে এখন যেন তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তিনি। তার এই অসহায়ত্বের খবর পেয়ে বৃদ্ধাকে নতুন একটি ঘর তৈরি করে দেন উপজেলা প্রশাসন।
সোমবার ( ৫ জানুয়ারী ২০২৬) বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ক্যানেল পাড়ায় বসবাসকারী অসহায় বৃদ্ধ মোছাঃ আলেয়া খাতুনের নিকট ঘরটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।