গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বাইউস্টে ফল-২০২৫ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ১৩৬)

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর কালচারাল ক্লাব কর্তৃক ফল-২০২৫ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাইউস্ট অডিটরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি । প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি সকল বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাইউস্ট কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com