গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ১৭০)

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সুজনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজন ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান হালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসামসহ সুজনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সুজন একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি নবগঠিত কমিটির সদস্যদের জনগণের অধিকার রক্ষা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

কমিটি পরিচিতি ও কম্বল বিতরণ
অনুষ্ঠানের শুরুতেই সুজনের নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন ও উপকারভোগীদের উপস্থিতিতে একটি মানবিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com