গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
জলঢাকায় চুরির চেষ্টাকালে আন্তঃজেলা কুখ্যাত চোর আটক
বিধান চন্দ্র রায়, জলঢাকা (নীলফামারী):
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২০৫)


নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর ধর্মপাল এলাকায় শনিবার গভীর রাতে চুরির চেষ্টাকালে স্থানীয় জনগণের সহায়তায় আন্তঃজেলা কুখ্যাত চোর অহিমুর ওরফে রবি আটক হয়েছেন। পরে তাকে জলঢাকা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক অহিমুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানায় ২টি, আটোয়ারী থানায় ১টি, বোদা থানায় ১টি এবং দিনাজপুরের বীরগঞ্জ থানায় ১টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “অহিমুর দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও চুরির চেষ্টার সঙ্গে জড়িত ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com