গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম   (ভিজিট : ৯৫)

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার নেতা  হাতীবান্ধা উপজেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 

ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসা। বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি 'শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা)' এবং এর শিক্ষকরা উপজেলার 'শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক'নির্বাচিত হয়েছে।  
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস ঘোষিত ফলাফলে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছে। তন্মধ্যে মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ আশীষ উর রহমান (খ গ্রুপ) কেরাত, কবিতা আবৃত্তি ও নাতে রাসুল (সাঃ) তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। এছাড়া নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপের ছাত্র মোঃ সৈকত হোসেন প্রথম হয়েছেন। 
শিক্ষক বিভাগেও প্রতিষ্ঠানটি সুনাম ধরে রেখেছে । ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ মোকছেদ আলীকে তার বিশেষ পাঠদান পদ্ধতি ও একাডেমিক অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত করা হয়েছে। সার্বিক ফলাফল, অবকাঠামো ও শিক্ষার মান বিবেচনায় উপজেলা প্রশাসন 
ভবানীপুর শেফাতিয়া কামিল মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করেছে। 

এ ধারাবাহিক সাফল্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসার অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে এ সাফল্য অব্যাহত রাখতে চাই।
এ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট জেলার বিভিন্ন নিউজ পোর্টালে অভিনন্দন বার্তা প্রেরিত হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com