গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
দীর্ঘদিন পর প্রাণ ফিরছে লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের
একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৪৮৪)

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে না পারায় অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে নতুন করে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন এবং ৪নং ওয়ার্ড ছাত্র দলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে অগোছালো কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দীর্ঘদিনের অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে পুনরুজ্জীবিত করতে তাঁদের এই উদ্যোগকে নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।

এ সময় পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিলন মিয়া  বলেন, “এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি লোগাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার কার্যক্রম শেষ হলে এই কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com