গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
শেরপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি,
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ১৭৫)

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবাসয়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ জানুয়ারী) রাত ৯ টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন রাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে ও শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবাসয়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বনিক সমিতির সহ-সভপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, পৌরসভার সাবেক কাউন্সিলর সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষুধ ব্যবসায়ী রাসেল মিয়া প্রমুখ। এসময় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজারের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com