প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম (ভিজিট : ১৪১)

সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোন প্রকার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এপ্রেক্ষিতে ১২ জানুয়ারি ২০২৬ তারিখ কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময়ে হঠাৎ গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, সীমান্ত হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চরচিলমারী আতারপাড়া মাঠ দিয়ে অবৈধ ও চোরাচালানকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় মাটির নীচে বস্তায় ভরা কালো কসটেপ দিয়ে মোড়ানো ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৮ রাউন্ড গুলি জব্দ করে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশী পিস্তল এবং ০৪টি ম্যাগাজিন জব্দ করে।
মালিকবিহীন অবস্থায় জব্দকৃত অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি দৌলতপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।