প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ৩৪৯)

কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রতি শনিবার বন্ধ থাকে, ভুক্তভোগীরা অভিযোগ তুলে, সাংবাদিক সরজমিনে গিয়ে দেখা মিলে গেটে বড় একটি তালা দেওয়া, মিলছে না কোনো সেবা
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মেনেজ করে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইনচার্জ আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মোঃ মাহমুদুল ইসলাম পলাশ অফিস বন্ধ রেখে তার ব্যক্তিগত কাজ করেন
নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে, এক জন করে পরিবার কল্যাণ পরিদর্শক ও উপসহকারী কমিউনিকেট মেডিকেল অফিসার, আয়া থাকার কথা কিন্তু কর্মস্থলে পাওয়া যায় না তাদের কে ভুক্তভোগীরা বলেন আমাদের বাড়ি শেষ সীমান্তে আমরা চিকিৎসা নিতে হলে পাড়ি দিতে হয় অনেক আমরা এই ইউনিয়ন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
মিলে না ঠিক মতো ওষুধ, দৌলতপুরে শনিবারে অনন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র খুলা থাকলেও বন্ধ থাকে আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র একে চরম বিপাকে পড়ে কিশোর কিশোরী, ছোট বাচ্চা সহ সব ধরনের রোগী স্থানীয়রা বলেন,স্কুল কলেজ এর সাথে তাল মিলিয়ে বন্ধ থাকে
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে চাই না, এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অনিয়ম টা শিখার করতে নারাজ