গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
সরিষা চাষে আগ্রহ বাড়াতে পানছড়িতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৩৪)

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, সরিষা চাষে কম সময় ও কম খরচে অধিক লাভ করা যায়। আমন ধান কাটার পর সরিষা এবং পরবর্তীতে বোরো ধান আবাদ করে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব। সরিষা ৭৫–৮০ দিনের মধ্যে কর্তনযোগ্য এবং প্রতি বিঘায় ৫ মণের অধিক ফলন পাওয়া যায়। তেল জাতীয় ফসলের আবাদ বাড়ালে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী মো. আব্দুল মোহিত, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, স্থানীয় কৃষক প্রতিনিধি শ্যামল চাকমাসহ এলাকার কৃষক ও কৃষাণীগণ।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com