গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পানছড়িতে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৪৭)

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার চৌধুরী পাড়াস্থ হেডম্যান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্মের সদস্য দুর্বাদল চাকমার সভাপতিত্বে এবং হ্লাচাইন্দা মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা।
সভার শুরুতে আস্থা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পাল বলেন, "দীর্ঘ বছর পর দেশের মানুষ একই দিনে দুই রকম ভোট দিতে যাচ্ছে। একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট, আরেকটা গণভোট।"
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "এবার ভোটাররা নির্বিঘ্নে জাতীয় নির্বাচন ও গণভোট দিতে পারবে।" নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছে উল্লেখ করে নির্বাচন অফিসার বলেন, "কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।"








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com