গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে জার্সি উন্মোচন
মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১২৫)

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ জার্সি উন্মোচন করা হয়। এসময় শিশুদের দৌড় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম।

তিনি জানান, এ দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এ তিনটি ক্যাটাগরিতে মোট ৬০০ শিশু অংশ নিচ্ছে। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে৷ 
তিনি আরও জানান, এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস এর সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইনে এ দৌড় প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। এতে শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও হরিজন পল্লীর শিশুরাও অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও শেরপুর রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com