গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
কর্মস্থলে যাওয়ার পথে জলঢাকায় প্রাণ হারালেন নারী শ্রমিক
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১৭৯)

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের নাম সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬)। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং জলঢাকা মিলিয়ন গোল্ড (ইউনিট–১) কোম্পানির শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা কর্মস্থলে যাওয়ার পথে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই পাতা রানী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই নারী শ্রমিক—দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com