গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
দৌলতপুরে অবৈধ মাটি কাটার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা
মোঃ বাপ্পি হোসেন দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৩৪)

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি খালের মাটি অবৈধভাবে কেটে বিক্রি এবং প্রকাশ্য মাদক সেবনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় তাদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলেট করা এবং নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়ানে পোয়ালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. হারুন-অর-রশিদ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আক্রান্ত সাংবাদিক হারুন-অর-রশিদ দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং এসডি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজ্জাদ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সংবাদকর্মী হারুন-অর-রশিদ ও সাজ্জাদ আলী সংবাদ পান যে, পোয়ালবাড়িয়া এলাকায় সরকারি খালের মাটি অবৈধভাবে ভেকু দিয়ে কাটা হচ্ছে। তথ্য সংগ্রহে সেখানে গিয়ে তারা দেখতে পান, শশীধরপুর ইউনিয়নের মৃত আবুল হান্নানের ছেলে মো. আব্দুল হান্নান (হানু) ও তার ১০-১২ জন সহযোগী মিলে অবৈধভাবে মাটি কাটছেন। একই সাথে সেখানে থাকা শ্রমিকরা নেশাগ্রস্ত অবস্থায় মাদক সেবন করছেন।

সাংবাদিকরা এসব ঘটনার ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্ত হানু মিয়ার নির্দেশে ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে দুটি দামী স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং এসডি টিভির প্রতিনিধির পকেটে থাকা নগদ ৯ হাজার ২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে একটি মোবাইল ফোনে থাকা অবৈধ মাটি কাটার ভিডিও ফুটেজ ডিলেট করে সেটি ফেরত দিলেও অন্য ফোনটি তারা আটকে রাখে। এসময় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক হারুন-অর-রশিদ বলেন, "আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কিন্তু অবৈধ মাটি ব্যবসায়ী হানু ও তার লোকজন আমাদের ওপর এলোপাতাড়ি ভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের ফোন কেড়ে নিয়ে প্রমাণ নষ্ট করেছে এবং টাকা ছিনতাই করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

এই বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানা পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com