গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
বিদ্যাদেবীর আরাধনায় উৎসবমুখর জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ২২৯)

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জলঢাকা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশগ্রহণ করেন। এর আগে কলেজ প্রাঙ্গণে অস্হায়ী প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী। সাধারণত মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। আদিপুরাণ অনুযায়ী, ব্রহ্মার মুখ থেকে সরস্বতীর উত্থান ঘটে। পূজার জন্য দেবীর মূর্তিকে শ্বেত বস্ত্র পরিধান করানো হয়, যা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত।
পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির দর্শনার্থীর উপস্থিতিতে পূজা মণ্ডপে ছিল মুখর পরিবেশ। সকলের মুখে দেখা যাচ্ছিলো সুখ ও সমৃদ্ধির প্রার্থনা।

অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা রায় বলেন, “ক্যাম্পাসে সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। এটি আমাদের শিক্ষা ও সংস্কৃতির প্রতি আরও অনুপ্রাণিত করে। এটি বিদ্যার দেবীর আশীর্বাদ লাভের একটি মাধ্যম।”

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও জলঢাকা সরকারি কলেজের প্রভাষক নির্মল চন্দ্র রায় বলেন, “সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। যারা অঞ্জলি দিতে আসে, তারা মূলত বিদ্যার উন্নতি ও জ্ঞানের অগ্রগতির প্রত্যাশা নিয়ে আসে। এমন আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ পারস্পরিক সৌহার্দ্যকে আরও দৃঢ় করে।”








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com