গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
মাদারীপুরে বিএনপি'র তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি
অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১১৮)

মাদারীপুরে দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পদে থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মাদারীপুরে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- মাদারীপুর-১ (শিবচর) আসন( স্বতন্ত্র প্রার্থী- ফুটবল, প্রতীক) সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু-যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি।
মাদারীপুর -১( শিবচর) আসনে ( স্বতন্ত্র প্রার্থী - জাহাজ,প্রতীক) কামাল জামাল নুরুদ্দিন মোল্লা- সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।

মাদারীপুর-২ আসন( স্বতন্ত্র প্রার্থী - কলস- প্রতীক) মিল্টন বৈদ্য-সদস্য, মাদারীপুর জেলা বিএনপি।

দলীয় সূত্র জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগেই স্পষ্ট নির্দেশনা দিয়েছিল-দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বাইরে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সিদ্ধান্তের আলোকে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান,“দলীয় শৃঙ্খলা রক্ষাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। কেউ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার দায় তাকেই নিতে হবে।”

বহিষ্কারের খবরে মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিবচর ও সদর এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিদ্ধান্তকে সময়োপযোগী বললেও, আবার কেউ কেউ বলছেন-এই বহিষ্কার নির্বাচনী মাঠে বিএনপির অভ্যন্তরীণ অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে।
এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com