গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পানছড়িতে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৪৫৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই সিদ্ধান্ত হবে—দেশ কীভাবে চলবে, রাষ্ট্রের দুর্বলতা কোথায় এবং সেগুলো কীভাবে মেরামত করা হবে।”

তিনি আরও বলেন, “এই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীক নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। আজ আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে সাহস, প্রত্যয় ও ত্যাগের মানসিকতা প্রয়োজন।”

এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ব্যক্তির খেয়ালে নয়, আইনের শাসনে দেশ পরিচালিত হবে। “এটি আমাদের দেশপ্রেমের পরীক্ষা। জনগণ আজ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন ফিরে পেতে চায়,”—বলেন তিনি।

তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঋণখেলাপি, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের প্রত্যাখ্যান করি। ন্যায় ও আদর্শের প্রতীক দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করি।”

পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন, এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা জামায়াত সভাপতি মো. জাকির হোসেন ও সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com