গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৩৮)

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্তে নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কাঞ্জরপাড়া এলাকার নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ওই এলাকার ৫নং ওয়ার্ডের শেখ কামালের ছেলে মো.  সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো.  ওবাইদুল্লাহ (১৭)। তাদের উদ্ধার করে স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে ছোড়া গুলিতে তারা গুলিবিদ্ধ হন। 

আহতদের পরিবারের ছৈয়দ আলম জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার প্রান্ত থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে দুজনের শরীরে লাগে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএএসএফ হাসপাতালে (এনজিও সংস্থার) নিয়ে যান। বর্তমানে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে উখিয়া-৬৪ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় দুই যুবক আহত হয়েছেন বলে জেনেছি। সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। 








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com