গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
মাদারীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারীসহ তিনজন গ্রেপ্তার
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ১২৩)

মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে  টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক  নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার   মেজর আবু সালেহ মো  তানজিল জানান, ২৭ জানুয়ারি মঙ্গলবার  সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টার  যৌথ বাহিনীর একটি অভিযানিক  দল রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে মাদক কারবারি এনদাল শেখের  বাড়ি থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার করে, পরে তার দেওয়া তথ্য মতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে আরোও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম  গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে। 
দুর্দান্ত এই অভিযানটির নেতৃত্বদেন মেজর আবু সালেহ মো  তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যানরা। 

গ্রেপ্তারকৃতারা হলেন রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ ( ৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com