গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
লক্ষ্মীপুরে ৫৬ কেজি গাঁজা জব্ধ,৩ মাদক কারবারি গ্রেফতার
আল মামুন শিপন স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর:
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৪১)

লক্ষ্মীপুর সদর উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে মুড়িভর্তি বস্তার নিচে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি পিকআপ গাড়িসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।
অভিযানটি মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে সদর থানাধীন চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় পরিচালিত হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে অভিযান চালানো হয়।

আজাদ (৪৫) নামের এক ব্যক্তির টায়ার মেরামতের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ তল্লাশি করে মুড়ির বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) এবং মাসুম (১৯)।

তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা, ৭ বস্তা মুড়ি (ওজন প্রায় ২৮০ কেজি), ৪টি স্মার্টফোন এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা মুড়িভর্তি বস্তার আড়ালে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
র‍্যাব জানায়, এটি মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com