গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পানছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার সচেতনতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩২৬)

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার পানছড়ি উপজেলার ১নং লৌগাং ইউনিয়নের ফাতেমা নগর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম, পানছড়ি উপজেলার উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সিভিক মেম্বার দুর্বাদল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লৌগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পেংহ্লাফ্রু মারমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের রাজনৈতিক সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি বা দ্বিধা ছাড়াই সচেতনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন—সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে।

আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com