গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পানছড়ি ইসলামিক সেন্টারে হিফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২২৮)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানছড়ি ইসলামিক সেন্টারের উদ্যোগে হিফজ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় পানছড়ি উপজেলার কলোনী পাড়া এলাকায় অবস্থিত পানছড়ি ইসলামিক সেন্টার হিফজ মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হিফজ ছাত্রদের সবক প্রদান করেন মাওলানা ক্বারী আব্দুল কাদের সাহেব, শুরা সদস্য, পানছড়ি ইসলামিক সেন্টার মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শাব্বির মাহমুদ রশিদী, প্রতিষ্ঠাতা পরিচালক, পানছড়ি ইসলামিক সেন্টার মাদ্রাসা।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন সাহেব, পরিচালক, মধ্য নগর তালীমুল কোরআন মাদ্রাসা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, পরিচালক, জিয়া নগর দারুল উলুম মাদ্রাসা।

সবক গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— আসাদুজ্জামান নূর, কাজী শাহরিয়ার হাসান রুহান, নাহিদুল ইসলাম সাকিব, মো. রবিউল হাসান ও মো. জুনায়েদ হুসাইন নোমান।

আলোচনা সভায় বক্তারা হিফজ সম্পন্নকারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন। তারা বলেন, হিফজ শিক্ষার্থীরা কুরআনের বাহক হিসেবে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করে। তাই তাদেরকে নৈতিকতা, তাকওয়া ও দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

এ সময় হিফজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক উপজেলা ভিত্তিক হিফজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে হিফজ ছাত্রদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com