গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
আমরা কেহই স্বাধীন নই, আমরা মহান আল্লাহর কাছে দায়বদ্ধ। -ছারছীনার পীর ছাহেব
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৬১)

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা কি আসলেই স্বাধীন? আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কি আমাদের মালিকানায়? আমাদের শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে যা মন চায় তাই করতে পারবো? ইসলামের কেউই স্বাধীন নয়। এমনকি অবলা গাছপালা কিংবা হিংস্র জীব-জানোয়াররাও স্বাধীন নয়। সবাই একক হুকুমের অধীনে পরিচালিত হয়। সবাই পরাধীন। সবাই একজনের গোলাম।

মনে রাখতে হবে, আমরা কেউই নিজের মালিক না। আমরা সকলেই মহান আল্লাহর মালিকানায় থাকা এক সামান্য সৃষ্টি। একজন নির্দিষ্ট সত্তাকে কেন্দ্র করেই আমাদের জীবন পরিচালিত হয়। সর্বোপরি সবাই মহান আল্লাহর কর্তৃত্বের কাছে পুরোপুরি দায়বদ্ধ।

২৭ জানুয়ারি মঙ্গলবার বরিশাল জেলার মুলাদি উপজেলাধীন চরগাছুয়া দারুসসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com