প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম (ভিজিট : ২২৬)

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্রেতাবিহীন “সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারস্থ সানরাইজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মোঃ সরোয়ার হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতেই বিক্রেতাবিহীন সততা স্টোরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিক্রেতা বিহীন সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই পণ্য নিয়ে নির্ধারিত মূল্য প্রদান করবে, যা তাদের মধ্যে সততা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।